রাষ্ট্র গঠনের লড়াইয়ে বিগত দিনের মতো পাশে থাকার আহ্বান

রাষ্ট্র গঠনের লড়াইয়ে বিগত দিনের মতো পাশে থাকার আহ্বান

> জাতীয় এনসিপির বৈশাখী শোভাযাত্রায় আসিফ মাহমুদ

পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানী ঢাকার সড়কে ৩৫ মিনিটের শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকের বাদ্যের তালে তালে সড়কে হেঁটে হেঁটে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা। শোভাযাত্রা থেকে তারা সম্প্রীতির বার্তা দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে ঢাকার বাংলামোটর থেকে পরীবাগ পর্যন্ত এলাকায় এনসিপির এই শোভাযাত্রা হয়। বাংলামোটরের নেভি গলি থেকে বেলা ৩টা ৪০ মিনিটে শুরু হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে বাংলামোটর হয়ে আবার নেভি গলিতে এসে শোভাযাত্রা শেষ হয়।

এনসিপির সংস্কৃতি সেলের আয়োজনে দুপুর তিনটার আগেই নেভি গলিতে এনসিপির বৈশাখী মেলা শুরু হয়। সেখানে বায়োস্কোপ, মাটির তৈজসপত্রের দোকান ছাড়াও ফুচকাসহ বিভিন্ন খাবারের দোকান বসে। সেখান থেকে ৩টা ৪০ মিনিটে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার প্রথম তিন সারিতে ছিলেন এনসিপির নেত্রীরা, এরপর ছিলেন নেতারা। নেত্রীদের অধিকাংশই রঙিন শাড়ি পরেছিলেন। অনেকের হাতে ছিল কুলা। আর পুরুষদের অনেকে সাদা পাঞ্জাবির পাশাপাশি মাথায় পরেছিলেন নতুন গামছা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *