
> রাজনীতি > জামায়াত নূরুল ইসলাম বুলবুল এমপি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ২১: ০০আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ২১: ০১
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, সরকার গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের রায় পদদলিত করার যেই দুঃসাহস বিএনপি দেখিয়েছে এটা আসলে বিএনপি উপলদ্ধি করছে না যে বিএনপি কিভাবে নিজের কোমর পর্যন্ত এখন গর্তের মধ্যে ঢুকিয়েছে। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের ১৮০ দিনের যেই সময়সীমা আছে, বিএনপির যদি শুভ বুদ্ধির উদয় না হয়; তাহলে ৭০ শতাংশ জনগণের গণভোটের রায় পদদলিত করার যেই দুঃসাহস বিএনপি দেখিয়েছে সেই দুঃসাহসের সমচিত জবাব দিতে আমাদেরকে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।

Leave a Reply