
> বিশ্ব > এশিয়া বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমেআমার দেশ অনলাইন
ছবি: সংগৃহীত।বাংলাদেশের যাত্রী আকর্ষণে বিপজ্জনকভাবে বেপরোয়া গতিতে বাস চালানোর প্রবণতার উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে সংবাদ করেছে ফ্রান্সের গণমাধ্যম।
ফ্রান্স টুয়েন্টি ফোর-এর সংবাদে এসেছে, বাংলাদেশের অনেক বাসচালক উচ্চগতিতে গাড়ি চালিয়ে যাত্রী টানার প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন। দ্রুতগতিতে যানবাহনকে ওভারটেক করা, এদিক-ওদিক জিগজ্যাগ চালানো এমনকি রাস্তার পাশে দিয়েও এগিয়ে যাওয়ার মতো ঝুঁকিপূর্ণ আচরণ নিয়মিত দেখা যাচ্ছে।
সংবাদটিতে এসেছে, দেশের বাস অন্যতম জনপ্রিয় পরিবহন হলেও কোম্পানিগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা রয়েছে। যাত্রী আকর্ষণে কম সময়ে গন্তব্যে পৌঁছানোর প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, যা চালকদের ঝুঁকিপূর্ণ ড্রাইভিংয়ে উৎসাহিত করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বেপরোয়া ড্রাইভিংয়ের হাজারো ভিডিও ভাইরাল হচ্ছে, যা অনেক ক্ষেত্রে বিনোদনের উৎসে পরিণত হয়েছে।
একজন কনটেন্ট নির্মাতা জানান, যাত্রীরা অনেক সময় চালকদের দ্রুত চালাতে উৎসাহ দেন, যাতে যাত্রা আরো রোমাঞ্চকর হয়।
তবে এই ঝুঁকিপূর্ণ প্রবণতা প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে উঠছে। দেশে অনেক পুরোনো ও ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে, যার ফলে অনেক বাস খাদে পড়ে যাওয়ার ঘটনাও ঘটছে।

Leave a Reply