
> বিশ্ব > আমেরিকা ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর ঘোষণা ট্রাম্পের, বিশ্ববাজারে ডলারের দরপতনআমার দেশ অনলাইন
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আশায় আন্তর্জাতিক বাজারে টানা সপ্তম দিনের মতো মার্কিন ডলারের মান কমেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার তুলনায় কম মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশ পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, যা ডলারের দরপতনকে আরও ত্বরান্বিত করেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনের লেনদেন শেষে ডলার ইনডেক্স ০.২৬ শতাংশ কমে ৯৮.৮ পয়েন্টে নেমে আসে, যা গত ২ মার্চের পর সর্বনিম্ন অবস্থান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সংঘাত নিরসনে আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে নতুন করে আলোচনা শুরু হতে পারে। যদিও আগের বৈঠকগুলো সফল হয়নি, তবুও পুনরায় আলোচনার সম্ভাবনা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

Leave a Reply