খাদ্যপণ্য তৈরিতে বাকৃবি গবেষকদের সাফল্য

খাদ্যপণ্য তৈরিতে বাকৃবি গবেষকদের সাফল্য

> জাতীয় খাদ্যপণ্য তৈরিতে বাকৃবি গবেষকদের সাফল্যআমান উল্লাহ, বাকৃবি

সমুদ্র উপকূলে অবহেলায় পড়ে থাকা প্রাকৃতিক সম্পদ লাল শৈবাল এখন নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। দেশীয় সামুদ্রিক লাল শৈবাল ব্যবহার করে স্বল্পমূল্যে প্রসাধনী ও পুষ্টিকর খাদ্যপণ্য তৈরিতে প্রাথমিক সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।

দীর্ঘ গবেষণার পর সামুদ্রিক লাল শৈবাল থেকে ফেস সিরাম, টুথপেস্ট, কুকিজ ও বিভিন্ন পাই তৈরি করতে সক্ষম হয়েছেন গবেষকরা। উদ্ভাবিত এসব পণ্য বাজারে প্রচলিত কৃত্রিম পণ্যের একটি সম্ভাবনাময় প্রাকৃতিক বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রচুর পরিমাণে Gracilaria প্রজাতির লাল শৈবাল পাওয়া যায়। গভীর সমুদ্রের এই উদ্ভিদে থাকা ‘ফাইকোএরিথ্রিন’নামক রঞ্জকের কারণে এটি গাঢ় লাল বর্ণ ধারণ করে। এতে রয়েছে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট, প্রাকৃতিক পলিস্যাকারাইড, প্রোটিন, ফাইবার ও প্রয়োজনীয় খনিজ উপাদান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *