যশোরের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী

যশোরের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী

> রাজনীতি > বিএনপি জাতীয় কাউন্সিলের আগেই ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন হচ্ছেজাহিদুল ইসলাম

জাতীয় কাউন্সিল সামনে রেখে রাজধানীর রাজনীতিতে নতুন গতি আনতে বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠনের পথে হাঁটছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘদিন ধরে দুই ভাগে বিভক্ত ঢাকা মহানগর ইউনিট (উত্তর ও দক্ষিণ) ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় হাইকমান্ড তুলনামূলক তরুণ, সক্রিয় ও গ্রহণযোগ্য নেতৃত্বকে সামনে আনার পাশাপাশি অভিজ্ঞ নেতাদেরও সম্পৃক্ত রেখে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরিকল্পনা করছে।

দলীয় সূত্র জানায়, সরকার ও দল পরিচালনায় পৃথক কাঠামো তৈরির কৌশল থেকেই এই পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে পুরোনো শীর্ষ নেতাদের সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *