
> বিশ্ব > আমেরিকা ওয়াশিংটনের নৈশভোজে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধেবিবিসি বাংলা
ক্যালিফোর্নিয়ার একজন ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।এছাড়া ওই ঘটনার ফলে হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা পুনরায় খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে ওয়াশিংটন ডিসির একটি আদালতে হাজির করা হয়।
তার বিরুদ্ধে দুইটি আগ্নেয়াস্ত্র বহন সংক্রান্ত অপরাধের অভিযোগও আনা হয়েছে। তবে মি. অ্যালেন আদালতে কোনো স্বীকারোক্তি দেননি।
প্রসিকিউটররা জানিয়েছেন, শনিবার হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে একটি নিরাপত্তা চৌকি ভেঙে ঢোকার সময় তার কাছে একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান, একটি পাম্প অ্যাকশন শটগান এবং তিনটি ছুরি ছিল।
ওয়াশিংটনের হিলটন হোটেলে হওয়া ওই হামলার সময় সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট গলিবিদ্ধ হলেও গুরুতরভাবে আহত হননি।

Leave a Reply