মমতা ও বাংলাদেশ প্রসঙ্গে কুরুচিকর কার্টুন ছড়ানো নিয়ে তীব্র বিতর্ক

মমতা ও বাংলাদেশ প্রসঙ্গে কুরুচিকর কার্টুন ছড়ানো নিয়ে তীব্র বিতর্ক

> বিশ্ব > ভারত উত্তপ্ত বাংলার রাজনীতি

ছবি: সংগৃহীতচলমান ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিকৃত ও কুরুচিকর কার্টুন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং ভারতের নির্বাচন কমিশন পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের উত্তাপের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে বড় ধরনের এ বিতর্ক তৈরি হয়। অভিযোগ উঠেছে, বিজেপি সমর্থিত বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মুখ্যমন্ত্রীর একটি অত্যন্ত কুরুচিকর, বিকৃত এবং নারীবিদ্বেষী কার্টুন ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ ঘটনায় শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *