নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রশক্তি নেতার ওপর ছাত্রদল নেতা-কর্মীদের হামলার অভিযোগ

নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রশক্তি নেতার ওপর ছাত্রদল নেতা-কর্মীদের হামলার অভিযোগ

গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে সামিউল আলম নাবিল নামে  জাতীয় ছাত্রশক্তির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ছাত্রশক্তির বাকি সদস্যরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা চালায় ছাত্রদলের সদস্যরা। সোমবার (৮ জুন) দুপুর দেড়টার দিকে কলেজের মিলনায়তনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, সামিউল আলম নাবিল জাতীয় ছাত্রশক্তির গাজীপুর মহানগর কমিটির সংগঠক। তিনি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

গাজীপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ অপু বলেন, সোমবার কলেজে নবীনবরণ অনুষ্ঠান চলছিল। নাবিল সেখানে ছিল। এসময় ভাওয়াল বদরে আলম কলেজ শাখা ছাত্রদলের নেতা জাকারিয়া অনিকসহ কলেজ শাখার আহ্বায়ক সদস্য নাহিদ শিকদার, মিরাজসহ ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে নাবিলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় নাবিল গুরুতর আহত হলে কলেজের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা নাবিলকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এ ঘটনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোনকল করা হলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিদর্শন করে।  

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *