
> বিশ্ব > মধ্যপ্রাচ্য দুই মাস পর হরমুজ প্রণালি পার হলো এলএনজিবাহী ট্যাংকারআমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৮: ০৩আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৮: ০৮
ছবি: বিবিসিমধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে গত মার্চ মাসের শুরুর দিকে বন্ধ হয়ে যাওয়ার দীর্ঘ দুই মাস পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বোঝাই একটি ট্যাংকার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পার হয়েছে।
জাহাজ ট্র্যাকিং কোম্পানি 'কিপলার'-এর তথ্যে এই বিষয়টি উঠে এসেছে।
এএফপি কর্তৃক বিশ্লেষিত কিপলারের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি অ্যাডনক পরিচালিত ‘মুবারক’ নামের ট্যাংকারটি ১ লাখ ৩২ হাজার ৮৯০ ঘনমিটার এলএনজি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দাস আইল্যান্ড থেকে দোসরা মার্চ যাত্রা শুরু করেছিল।
এরপর দীর্ঘ দুই মাস বিরতি দিয়ে অবশেষে গন্তব্যের উদ্দেশ্যে এই নৌপথ পাড়ি দিয়েছে জাহাজটি।

Leave a Reply