বিএনপি যখনই সুযোগ পেয়েছে মানুষের জন্য কাজ করেছে

বিএনপি যখনই সুযোগ পেয়েছে মানুষের জন্য কাজ করেছে

> রাজনীতি জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৩: ৪০আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৪: ১৬

শেরেবাংলা এ কে ফজলুল হক বাংলাদেশে সোশ্যাল ডেমোক্রেসির বীজ বপন করে গেছেন বলে মন্তব্য করেছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ।

সোমবার শেরেবাংলার ৬৪তম ওফাত দিবস উপলক্ষে তিন নেতার মাজারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জেডিপির আহ্বায়ক বলেন, শেরেবাংলার রাজনীতি ছিল সামাজিক ন্যায়, অর্থনৈতিক ভারসাম্য এবং গণমানুষের ক্ষমতায়নের ওপর ভিত্তি করে গড়ে ওঠা। তার নেতৃত্বে কৃষকদের ঋণমুক্তির উদ্যোগ, জমিদারি শোষণ কমাতে নীতিগত পদক্ষেপ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রশাসনিক সুরক্ষা নিশ্চিত করার প্রচেষ্টা—এ সবই আধুনিক সোশ্যাল ডেমোক্রেসির মৌলিক বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *