
> বিশ্ব > মধ্যপ্রাচ্য পাকিস্তানের ওপর নাখোশ আমিরাত, ফেরত চায় ৩৫০ কোটি ডলারআমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৮: ৫৫আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৯: ১৫
ছবি : সংগৃহীতঅর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের ওপর নতুন চাপ তৈরি করেছে তার দীর্ঘদিনের মিত্র যুক্ত আরব আমিরাত (ইউএই)। ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসলামাবাদ যখন মধ্যস্থতার চেষ্টা করছিল, ঠিক তখনই আবুধাবি হঠাৎ করে ৩.৫ বিলিয়ন ডলার (৩৫০ কোটি ডলার) ঋণ অবিলম্বে পরিশোধের দাবি জানায়।
চলতি মাসেই এই দাবি করে আবুধাবি। দেশটির এই দাবি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের প্রায় এক-পঞ্চমাংশ শূন্য করে দেওয়ার ঝুঁকি তৈরি করে। পাশাপাশি ২০২৪ সালে আইএমএফ পাকিস্তানকে যে ৭ বিলিয়ন ডলারের বেইলআউট প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দেয় সেটিকেও বিপদে ফেলে। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের আরেক মিত্র ও পারস্পরিক প্রতিরক্ষা অংশীদার সৌদি আরব এগিয়ে আসে। তারা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ শক্তিশালী করতে ৩ বিলিয়ন ডলার ঋণ দেয় এবং বিদ্যমান ৫ বিলিয়ন ডলারের একটি ঋণের মেয়াদ এক বছরের বেশি সময়ের জন্য বাড়িয়ে দেয়।

Leave a Reply