
> বিশ্ব > মধ্যপ্রাচ্য জ্বালানি সংকটের শঙ্কায় ইউরোপআমার দেশ অনলাইন
ছবি: বিবিসিইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে ইউরোপের বিভিন্ন দেশের সরকারের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে আগামী কয়েক মাসে বিভিন্ন ধরনের জ্বালানির তীব্র ঘাটতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে ইউরোপীয় দেশগুলো।
সুইডেনের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আজ মঙ্গলবার এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বিশেষভাবে জানিয়েছেন, ‘জেট ফুয়েল’ বা বিমানের জ্বালানির মজুদ নিয়ে দুশ্চিন্তার বড় কারণ রয়েছে।
এর আগে সুইডেন সরকার জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তাদের অর্থনীতিতে ‘সীমিত প্রভাব’ থেকে এখন ‘উল্লেখযোগ্য প্রভাব’ পড়তে শুরু করেছে এবং প্রয়োজনে জ্বালানি রেশনিং বা বরাদ্দ সীমিত করার প্রস্তুতিও রাখা হয়েছে।

Leave a Reply