রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের

> জাতীয় রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবেরসংসদ রিপোর্টার

আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের রায় বাতিলের সিদ্ধান্ত বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক ভুল, আত্মঘাতি সিদ্ধান্ত। এর মাধ্যমে জনআকাঙ্ক্ষা ও গণঅভ্যুত্থানকে পদদলিত করা হয়েছে। এর অর্থ হলো আরেকটি জুলাইকে স্বাগত জানানো, ফ্যাসিবাদের নতুন ধারার সূচনা করা।

একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐকবদ্ধভাবে ভূমিকা রাখবেন— এমন আশা ছিল উল্লেখ করে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, সংসদে ও সংসদের বাইরে সে পরিবেশ ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে।

তিনি অভিযোগ করেন, একজন ঋণখেলাপী দলীয় লোককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বসানো হয়েছে। এটা জাতির জন্য লজ্জাজনক, দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য অশনীসংকেত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *