
> জাতীয় একটি মহল জুজুবুড়ির ভয় দেখাচ্ছে: প্রধানমন্ত্রীস্টাফ রিপোর্টার, যশোর
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি মহল জুজুবুড়ির ভয় দেখিয়ে দেশের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রাখতে চায়। তারা একাত্তরে, ছিয়ানব্বইয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। এখনও একই কাজ করতে চাইছে। বিভ্রান্তি সৃষ্টিকারীরা তাদের কাজ করবে, আমরা দেশ গড়ার কাজ করবো। জনগণ আমাদের ওপর আস্থা রেখেছে। বায়বীয় টিকিট বিক্রেতাদের ওপর আস্থা রাখেনি। সুতরাং আমাদের কাজ দেশকে এগিয়ে নেওয়া। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা।
তারেক রহমান সোমবার বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
যশোর জেলা বিএনপি আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু।


















