
> বিশ্ব > মধ্যপ্রাচ্য ইরানের বন্দর ঘিরে অবরোধ কার্যকর শুরু হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্পআমার দেশ অনলাইন
ছবি: সংগৃহীতমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর শুরু হয়েছে।
তিনি সতর্ক করে বলেছেন, ইরানের “হামলাকারী জাহাজ” যদি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কাছাকাছি আসে, তাহলে সেগুলো “ধ্বংস করে দেওয়া হবে।”
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ইরানের নৌবাহিনী সমুদ্রের তলানিতে পড়ে আছে, তাদের ১৫৮টি জাহাজ সম্পূর্ণ ধ্বংস। আমরা তাদের অল্প কিছু ‘ফাস্ট অ্যাটাক শিপে’ আঘাত করিনি, কারণ আমরা সেগুলোকে তেমন হুমকি মনে করিনি।”
তিনি আরও বলেন, “সতর্কবার্তা: এই জাহাজগুলোর কোনোটি যদি আমাদের অবরোধের কাছাকাছি আসে, তাহলে ঠিক যেভাবে আমরা সমুদ্রে নৌকায় থাকা মাদক পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিই, সেই একই পদ্ধতিতে সেগুলোকেও সঙ্গে সঙ্গে ধ্বংস করা হবে।"

Leave a Reply