মার্কিন নৌ অবরোধে ইরানের রণকৌশলের লাভ

মার্কিন নৌ অবরোধে ইরানের রণকৌশলের লাভ

ছবি: সংগৃহীত।ইরান-যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিকে অনেক বিশ্লেষক একটি কৌশলগত দাবা খেলার সঙ্গে তুলনা করছেন, যেখানে প্রতিটি পক্ষ হিসাব করে পদক্ষেপ নিচ্ছে। সংঘাতের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল সীমিত পরিসরে চাপ সৃষ্টি করা, তবে ইরান দ্রুত এই যুদ্ধটিকেকে বিস্তৃত পরিসরে নিয়ে যায়।

বিশ্লেষণ অনুযায়ী, ইরান যুদ্ধকে শুধু সামরিক সীমার মধ্যে রাখেনি; বরং এটিকে আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনৈতিক মাত্রায় রূপ দিয়েছে। এর ফলে বিষয়টি আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই—বরং আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তার সঙ্গে জড়িয়ে পড়েছে।

মার্কিন নৌ অবরোধ একদিকে ইরানের অর্থনীতি ও বন্দর কার্যক্রমে চাপ তৈরি করছে, যা দেশটির জন্য ক্ষতির কারণ। তবে একই সঙ্গে ইরান এই পরিস্থিতিকে একটি কৌশলগত সুযোগ হিসেবেও ব্যবহার করছে। তাদের অবস্থান হলো—যদি তাদের বন্দর হুমকির মুখে পড়ে, তাহলে অন্যদের বন্দর ও বাণিজ্যপথও ঝুঁকির বাইরে থাকবে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *