ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের মতপার্থক্য

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের মতপার্থক্য

> বিশ্ব > মধ্যপ্রাচ্য ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের মতপার্থক্যআমার দেশ অনলাইন

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে মতপার্থক্য রয়েছে বলে জানিয়েছেন সাবেক মার্কিন কূটনীতিক জেফরি ফেল্টম্যান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ফেল্টম্যান বলেন, ইসরাইলসহ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররা ইরানের পারমাণবিক কর্মসূচির চেয়ে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বেশি উদ্বিগ্ন।

তার ভাষায়, “যুক্তরাষ্ট্রের তুলনায় ইসরাইলিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে অনেক বেশি চিন্তিত।” তিনি ব্যাখ্যা করেন, ইরানকে ঘিরে সামরিক কৌশল নির্ধারণে এই ইস্যুটি দুই পক্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মতভেদের জায়গা তৈরি করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *