কৃষক সচ্ছল থাকলে বাংলাদেশ ভালো থাকবে

কৃষক সচ্ছল থাকলে বাংলাদেশ ভালো থাকবে

> জাতীয় কৃষক কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৩: ১০আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৩: ৫৭

ছবি: ভিডিও থেকে নেওয়াপ্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশের কৃষক যদি ভালো ও সুখে থাকে, তাহলে দেশের সমগ্র মানুষ ভালো থাকবে। কৃষক সচ্ছল থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ ‘কৃষক কার্ড’ দেওয়া হবে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে পহেলা বৈশাখের দিনে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সদর উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কৃষকরা যেন আরো দাম পেতে পারেন। কৃষিপণ্যের ব্যবসায়ীদের সঙ্গে কথা বসেছি। বিভিন্ন দেশ এবং দেশীয় ব্যবসায়ীরা কোল্ডস্টরেজ তৈরিতে আগ্রহী। এ বিষয়ে সরকার উদ্যোগী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *