
> জাতীয় নববর্ষের বৈশাখী শোভাযাত্রায় মানুষের ঢলবিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে শুরু হওয়া এই শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয়েছে গণজোয়ার।
নববর্ষ বরণের সূচনা হয় ভোরে রাজধানীর রমনার বটমূলে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সম্মিলিত কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গান পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ২২টি গান পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয় এবং এরপর শুরু হয় শোভাযাত্রার প্রস্তুতি।

Leave a Reply