
> বিশ্ব > মধ্যপ্রাচ্য নৌ অবরোধের পক্ষে ভ্যান্স, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘অগ্রগতির’ দাবিআমার দেশ অনলাইন
যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সাম্প্রতিক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একই সঙ্গে তিনি ইরানের জাহাজ চলাচলে বাধা দেওয়ার মার্কিন সিদ্ধান্তের পক্ষেও জোরালো যুক্তি তুলে ধরেছেন।
মার্কিন সংবাদমাধ্যমফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আলোচনায় শুধু সমস্যাই নয়, ইতিবাচক অগ্রগতিও হয়েছে। তার ভাষায়, “আমরা অনেক অগ্রগতি করেছি, এবং কোন শর্তে যুক্তরাষ্ট্র ছাড় দিতে পারে বা নমনীয় হতে পারে, সেটিও স্পষ্ট করেছি।”
তিনি আরও জানান, এই আলোচনায় এমন বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি “ভালো চুক্তি” নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ হবে।
ভ্যান্স এই বৈঠককে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবেও উল্লেখ করেন। তিনি বলেন, “সম্ভবত ইরানের বর্তমান নেতৃত্বের ইতিহাসে এই প্রথমবার এত উচ্চ পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরান সরকারের মধ্যে আলোচনা হলো,” যা তিনি একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন।

Leave a Reply