রাজধানীতে মাছ মাংস ডিম সবজির দাম চড়া

রাজধানীতে মাছ মাংস ডিম সবজির দাম চড়া

> জাতীয় রাজধানীতে মাছ মাংস ডিম সবজির দাম চড়াসরদার আনিছ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৫: ০৯আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৫: ১১

জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। চরম অস্থিরতা বিরাজ করায় এরই মধ্যে বেড়ে গেছে বেশকিছু পণ্যের দাম । ব্রয়লার মুরগির দাম তেমন না বাড়লেও দেশি-সোনালি মুরগি অনেক বাড়তি দামে বিক্রি হচ্ছে। সবজির দাম আকাশচুম্বী, গত সপ্তাহের তুলনায় এখন আরো বেড়েছে। পহেলা বৈশাখ ঘিরে ইলিশের দাম আকাশছোঁয়া। আর এসব কিছুর পেছনে দায়ী করা হচ্ছে সরবরাহ সংকট ও পরিবহন ব্যয় বৃদ্ধির।

কয়েকদিন আগেও যে মুলা বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকা; গতকাল কারওয়ান বাজারে তা বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি। বর্তমানে বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৮০ টাকার বেশি। সোমবার বাজার ঘুরে দেখা গেছে, কাকরোল ১৪০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, বেগুন ১০০ থেকে ১৩০ টাকা, সজিনা ১২০ থেকে ১৪০ টাকা, পটোল ৮০ থেকে ১০০ টাকা, সিম ৮০ টাকা, ঢেঁড়স ৮০ থেকে ১০০ টাকা, সিম ৮০ থেকে ১০০ টাকা, টমেটো ৫০ থেকে ৬০ টাকা, গাঁজর ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আলুর দামও বাড়তি, ২০ টাকার আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। এক আঁটি শাকের দাম ৩০ থেকে ৫০ টাকা। লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। তবে কমেছে কাঁচা মরিচের দাম। তবে এলাকা ভেদে বিভিন্ন বাজারে ও পাড়া-মহল্লার দোকানে আরো বেশি দামে বিক্রি হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *