
> বিশ্ব > মধ্যপ্রাচ্য তুঙ্গে পোপ লিও ও ট্রাম্পের বাকযুদ্ধআমার দেশ অনলাইন
পোপ লিও চতুর্দশ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীতইরানের পরমাণু কর্মসূচি এবং দেশটিতে সরকারবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে পোপ লিও’র সঙ্গে নতুন করে বিবাদে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের হাতে পারমাণবিক বোমা থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পোপ লিও’র সমালোচনা করে ট্রাম্প লিখেছেন, ‘কেউ কি পোপ লিও-কে বলবেন যে, ইরান গত দুই মাসে অন্তত ৪২ হাজার নিরীহ ও নিরস্ত্র বিক্ষোভকারীকে হত্যা করেছে? এমন দেশের হাতে পারমাণবিক বোমা থাকা একেবারেই অগ্রহণযোগ্য।’
বিবৃতির শেষে তিনি জোর দিয়ে বলেন, ‘আমেরিকা ইজ ব্যাক!’

Leave a Reply