‘ইরান যুদ্ধে ভোঁতা হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞার অস্ত্র’

‘ইরান যুদ্ধে ভোঁতা হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞার অস্ত্র’

> বিশ্ব > মধ্যপ্রাচ্য ‘ইরান যুদ্ধে ভোঁতা হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞার অস্ত্র’আমার দেশ অনলাইন

প্রতীকী ছবিকয়েক বছর ধরেই সমাজবিজ্ঞানী ও রাষ্ট্রবিজ্ঞানীরা সতর্ক করে আসছিলেন যে নিষেধাজ্ঞা কোনো কাজে আসে না। এটি সংশ্লিষ্ট দেশের সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে না, বরং সাধারণ নাগরিকদের দুর্ভোগ বাড়ায়। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়েই চলেছে। তবে বর্তমান পরিস্থিতিতে এসব শাস্তিমূলক ব্যবস্থার অকার্যকারিতা আরো স্পষ্ট হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, ইরান-ইসরাইল যুদ্ধ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞার প্রভাবকে দুর্বল করে দেওয়ার প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করেছে। এই সংঘাত আঞ্চলিক ও বিশ্বরাজনীতির প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে।

প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার চাপ মোকাবিলায় দেশগুলো এখন ডলার-নির্ভরতা কমিয়ে ‘ডি-ডলারাইজেশন’ বা বিকল্প মুদ্রায় বাণিজ্যের দিকে ঝুঁকছে। এছাড়া পণ্য বিনিময় বা বার্টার সিস্টেম এবং ‘হুন্ডি’র মতো অনানুষ্ঠানিক অর্থ লেনদেন ব্যবস্থার ব্যবহার বাড়ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কঠোর নিষেধাজ্ঞা ব্যবস্থা ইরান ও তার বাণিজ্যিক সহযোগীদের ওপর কার্যকর প্রভাব ফেলতে ব্যর্থ হচ্ছে, যা বিশ্ব অর্থনীতির প্রচলিত ধারাকেও পুনর্গঠন করছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *