
> বিশ্ব > মধ্যপ্রাচ্য ইসরাইল ইস্যুতে হিজবুল্লাহর তোপের মুখে লেবানন সরকারআমার দেশ অনলাইন
ছবি: সংগৃহীতইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনায় বসার সরকারি সিদ্ধান্তকে কেন্দ্র করে লেবাননের রাজনীতিতে তীব্র উত্তেজনা ও বাদানুবাদ শুরু হয়েছে। দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই আলোচনাকে ‘অকার্যকর’ হিসেবে অভিহিত করেছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করার মতো পর্যাপ্ত শক্তি বা ‘লিভারেজ’ লেবানন সরকারের নেই। দলটির ভাষায় পরিস্থিতি বর্তমানে ‘দেশদ্রোহিতা’র পর্যায়ে পৌঁছেছে।
হিজবুল্লাহর সংসদ সদস্য আলী আম্মার এক সাক্ষাৎকারে সরকারের কড়া সমালোচনা করে বলেন, ‘দক্ষিণ লেবাননের রক্তের বদলা নেওয়া হবে।’
অন্যদিকে, হিজবুল্লাহর এসব অভিযোগের কড়া জবাব দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। গতকাল সোমবার তিনি হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, গোষ্ঠীটি একটি বিদেশি শক্তির (ইরান) স্বার্থে লেবাননকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

Leave a Reply