
> জাতীয় কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বানস্টাফ রিপোর্টার
তরুণ সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার রাজধানীর মিরপুরে রূপনগর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত একটি ব্যতিক্রমধর্মী “ওপেন হাউজ ডে” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

Leave a Reply