
নিয়ম না মেনে সদরঘাটের রাস্তায় সারিবদ্ধ থাকা বাসগুলো। ইনসেটে যাত্রীদের ডেকে বাসে তুলছেন একজন হেলপার। © টিডিসি ফটো
‘মিরপুর একশ, মিরপুর একশ। ডাইরেক্ট গাড়ি, মিরপুর এক’ বাসের দরজা অর্ধ-বন্ধ করে চিৎকার করছেন সদরঘাট থেকে মিরপুরগামী ‘বিহঙ্গ’ বাসের এক হেলপার। আবার ‘সাভার দুইশো, সাভার দুইশো’ বলে একই ভাবে যাত্রী তুলছেন ‘সাভার পরিবহন’ বাসের হেলপাররা।
সদরঘাট থেকে মিরপুরে ভাড়া ৪০-৫০ টাকা এবং সাভারে ৭০-৮০ টাকা সাধারণ ভাড়া হলেও এমন চিত্র দেখা গেছে সদরঘাটের নিকটবর্তী রায়সাহেব বাজার মোড় থেকে।
সরেজমিন যা দেখা গেলসদরঘাট লঞ্চ টার্মিনালে সকালে সকল লঞ্চগুলো পৌঁছানোর কারণে ফজর পর থেকে চাপ থাকে যাত্রীদের। এ কারণেই সদরঘাট থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটারের বেশি রাস্তায় যানজট দেখা মেলে। অধিকাংশ যাত্রীরা সদরঘাটে লঞ্চ থেকে নেমে হেঁটেই চলে আসেন রায়সাহেব বাজার মোড়ে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আশেপাশের প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং বাস মালিক সমিতির যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, কোনো বাস রায়সাহেব বাজার মোড় পার হয়ে সদরঘাটের দিকে যেতে পারবেন না। দিনের দিনের বেলা নিয়ম মানা হলেও রাত ১২টার পরে কোনো তোয়াক্কা না করে টাকার বিনিময়ে সদরঘাটে লাইন ধরতে থাকে বাসগুলো। পরে সকালে যাত্রীদের কাছ থেকে দুই-তিন গুণ ভাড়া তোলার মাধ্যমে চাঁদার টাকা সুদে আসলে উসুল করা হয়।
যাত্রীদের অভিযোগ কীপ্রত্যক্ষদর্শী যাত্রীদের অভিযোগ, মিরপুর যেতে সাধারণ ভাড়া ৫০ টাকা। কিন্তু তাঁরা দরজা আটকিয়ে ১০০ টাকা করে চাচ্ছেন। আবার গাজীপুর, সাভার, চন্দ্রা, নবীনগর একই অবস্থা। সবখানেই ডাবল ভাড়া নিচ্ছে। কাছে কোথায় যেতে হলে ওই একই ভাড়া দিতে হচ্ছে। এতে দুই-তিন গুণ ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ তুলছেন তাঁরা।
মিরপুরগামী যাত্রী আমেনা হক বলেন, একজন যাত্রী কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন, বলেন। নিরুপায় হয়ে যেতেই হচ্ছে আমাদের। সদরঘাট থেকে মিরপুর ১২ তে ভাড়া হচ্ছে ৫০ টাকা। কিন্তু বিহঙ্গ বাস জোর করে চাপিয়ে ১০০ টাকা নিচ্ছেন।

Leave a Reply