
> বিশ্ব > আমেরিকা জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার লক্ষ্যে বিশ্বে প্রথম বৈঠক শুরুআমার দেশ অনলাইন
ইরান যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মঙ্গলবার কলম্বিয়ায় বিশ্বে প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসা নিয়ে আন্তর্জাতিক আলোচনা শুরু হচ্ছে। এতে অংশ নিচ্ছে ৫০টিরও বেশি দেশ। কলম্বিয়ার সান্তা মার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মন্ত্রী ও জলবায়ু দূতরা এই সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছেন। সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে সান্তা মার্তায়, যা দেশটির ব্যস্ততম কয়লা রপ্তানি কেন্দ্রগুলোর একটি।
কলম্বিয়ার অর্থনীতি অনেকটাই জ্বালানি রপ্তানির ওপর নির্ভরশীল।
দুই দিনের এই সম্মেলন জাতিসংঘের জলবায়ু আলোচনার বাইরে আয়োজন করা হয়েছে। এতে জীবাশ্ম জ্বালানি ইস্যুতে অগ্রগতি না হওয়ায়, ক্রমবর্ধমান অসন্তোষের প্রতিফলন দেখা যাচ্ছে।

Leave a Reply