মে মাসে টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ

মে মাসে টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ

> জাতীয় মে মাসে টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগআমার দেশ অনলাইন

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৪: ৫৮আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৫: ০৮

সরকারি চাকরিজীবীরা আবারও বড় ছুটি পেতে যাচ্ছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিন ছুটি পাবেন তারা। এর সঙ্গে দুই দিন ছুটি নিতে পারলে টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ মিলবে।

আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে পরদিন ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সাধারণত, মধ্যপ্রাচ্যের এক দিন পরে বাংলাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদ। সেই হিসেবে আগামী ২৮ মে দেশে উদ্‌যাপিত হতে পারে ঈদুল আজহা।

চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে মঙ্গলবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত ছয় দিন ঈদের ছুটি থাকবে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *