বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরবেন যে ৪৮ ফুটবলার

বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরবেন যে ৪৮ ফুটবলার

বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে আলোচিত ও মর্যাদাপূর্ণ প্রতীকগুলোর একটি হলো ‘১০ নম্বর জার্সি’। সৃজনশীলতা, নেতৃত্ব এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার প্রতীক হিসেবে এই নম্বর সাধারণত দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লে-মেকার বা আক্রমণাত্মক তারকাকে দেওয়া হয়। ৪৮ দল নিয়ে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে প্রতিটি দল থেকেই একজন করে ফুটবলার এই ঐতিহ্যবাহী জার্সি গায়ে চাপাবেন—যেখানে যেমন আছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি, তেমনি আছেন নতুন প্রজন্মের প্রতিভাও।

বিশেষজ্ঞদের মতে, ১০ নম্বর জার্সি শুধু একটি সংখ্যা নয়, এটি একটি দায়িত্ব—যেখানে খেলোয়াড়কে দলকে নেতৃত্ব দেওয়া, আক্রমণ সাজানো এবং ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সক্ষমতা দেখাতে হয়। এবারের বিশ্বকাপে এই দায়িত্ব পাওয়া ফুটবলারদের তালিকা তাই বিশেষভাবে আলোচিত।

কিলিয়ান এমবাপ্পে – ফ্রান্সরিয়াল মাদ্রিদ তারকা এমবাপ্পে বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হবেন। তিনি ইতোমধ্যে বিশ্বকাপ জিতেছেন এবং টানা দুইটি ফাইনাল খেলেছেন। এবার তিনি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন। বর্তমানে এই রেকর্ডটি মিরোস্লাভ ক্লোসের (১৬ গোল) দখলে, আর এমবাপ্পের গোল সংখ্যা ১৩।

লিওনেল মেসি – আর্জেন্টিনাকাতার ২০২২-এ শিরোপা জয়ের পর এবার তিনি সেই শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে মাঠে নামবেন। অসাধারণ ক্যারিয়ার এবং দীর্ঘ সময় ধরে উচ্চমানের পারফরম্যান্সের কারণে তিনি মহাতারকা বনে গেছেন। এটি তার শেষ বিশ্বকাপও হতে পারে। বিশ্বকাপে আরও অনেক রেকর্ড তার সামনে অপেক্ষা করছে।

জামাল মুসিয়ালা – জার্মানিবায়ার্ন মিউনিখের এই আক্রমণাত্মক মিডফিল্ডার জার্মানির নতুন প্রজন্মের প্রধান ভরসা হয়ে উঠেছেন। তার সৃজনশীলতা, ড্রিবলিং ক্ষমতা এবং প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার দক্ষতা তাকে বিশেষ করে তুলেছে। মাত্র ২৩ বছর বয়সেই তিনি জার্মানির বিশ্বকাপ স্বপ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *