আ.লীগের খালে মাছ ধরতে গিয়ে বিএনপির বাধার মুখে জামায়াত, সংঘর্ষে আহত ১৩

আ.লীগের খালে মাছ ধরতে গিয়ে বিএনপির বাধার মুখে জামায়াত, সংঘর্ষে আহত ১৩

সাতক্ষীরার খালের দখল কেন্দ্র করে বিএনপি -জামায়াত সংঘর্ষে ১৩ জন আহত © টিডিসি ফটো

সাতক্ষীরার শ্যামনগরে সরকারি খালের দখল নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে নারী পুরুষসহ কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার খুঁটিকাটা-কাঠালবাড়িয়া গ্রামে সংক্রান্তির খাল এলাকায় এ ঘটনা ঘটে।

কাশিমাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামীপন্থি আজহারুল ইসলামের নিয়ন্ত্রণে থাকা সরকারি সংক্রান্তির খালে জামায়াত-শিবির কর্মীরা মাছ শিকার করতে গেলে ঘটনার সূত্রপাত ঘটে। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহত হয়েছেন, আওয়ামীপন্থি ইউপি সদস্য আজহারুল ইসলাম (৩৩), বিএনপি নেতা আশরাফ হোসেন (৬০) বিএনপি কর্মী কবির হোসেন (২৬), শিবির কর্মী আব্দুল্লাহ মামুন সাদ (৩২) ও শিবির কর্মী আরাফাত হোসেন (২৭), আক্তার হোসেন (২৬), নাজমা খাতুন (২২), মোমিন মোড়ল (৬৫), লায়লা বেগম (৬৫)। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *