
ইতালিতে স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে জেনে নিন দেশটির সেরা কয়েকটি স্কলারশিপ সম্পর্কে © সংগৃহীত
ইতালি উচ্চশিক্ষার জন্য একটি জনপ্রিয় গন্তব্য যেখানে আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যের সুন্দর মেলবন্ধন লক্ষ্য করা যায়। এখানে শিক্ষার্থীরা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও অধ্যয়ন করতে পারে, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক সুযোগ রয়েছে। স্বল্প খরচে শিক্ষা ও জীবনযাপনের সুযোগ ও সমৃদ্ধ সংস্কৃতির কারণে ইতালি প্রতিবছর হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীকে আকৃষ্ট করে। তাই উচ্চশিক্ষার জন্য ইতালি এখন বিশ্বের অন্যতম অন্যতম সেরা স্থান হিসেবে বিবেচিত।
উচ্চশিক্ষায় ইতালিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানা ধরনের স্কলারশিপ সুবিধা রয়েছে, যা শিক্ষার্থীদের পড়াশোনার খরচ অনেকটাই হ্রাস করে দেয়। সরকারি ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক এসব স্কলারশিপ টিউশন ফি, মাসিক ভাতা, স্বাস্থ্যবিমা ও জীবনের অন্যান্য খরচ বহন করে।

Leave a Reply