বিশ্বকাপ উন্মাদনায় রঙিন যশোর, উড়ছে প্রিয় দলের পতাকা

বিশ্বকাপ উন্মাদনায় রঙিন যশোর, উড়ছে প্রিয় দলের পতাকা

যশোরজুড়ে ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা © সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতে আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে যশোরজুড়ে ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। শহর থেকে গ্রাম, অলিগলি থেকে বাড়ির ছাদ—সবখানেই উড়ছে আর্জেন্টিনা, ব্রাজিলসহ বিভিন্ন দলের পতাকা। প্রিয় দলের জার্সি গায়ে চড়িয়ে ফুটবলপ্রেমীরা যেমন উৎসবে মেতেছেন, তেমনি বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতিও চলছে পুরোদমে।

আধুনিক যুগে ঘরে ঘরে টেলিভিশন ও স্মার্টফোনের আধিক্য থাকলেও যশোরের ফুটবলপ্রেমীরা ঐতিহ্য ধরে রাখতে মেতেছেন উল্লাসে। বিভিন্ন পাড়া-মহল্লা, বাজারের মোড় ও গ্রামীণ ক্লাবের সামনে বড় পর্দায় খেলা দেখার ব্যাপক প্রস্তুতি চলছে।

বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যায়, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপটি ফুটবল ইতিহাসে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। এই প্রথম রেকর্ডসংখ্যক ৪৮টি দেশ এই মহাযজ্ঞে অংশ নিচ্ছে। ফিফা ইতিমধ্যেই প্রতিটি দলের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে মাঠ কাঁপাবেন ১ হাজার ২৪৮ জন ফুটবলার, যা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ। ১০৪ ম্যাচের এই দীর্ঘ টুর্নামেন্টকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নজিরবিহীন উন্মাদনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *