
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আসামিদের আদালতে আনা হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আসামি স্বপ্না খাতুনকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আনা হয়। এরপর তাকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
পৌনে ৯টার দিকে প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়। এরপর তাকেও ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
আদালত সূত্র গেছে, রায় ঘোষণা না হওয়া পর্যন্ত দুই আসামিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হবে। রায় ঘোষণার ঠিক আগে মুহূর্তে তাদের ট্রাইব্যুনালে ওঠানো হবে।

Leave a Reply