আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের ইঙ্গিত কোচের

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের ইঙ্গিত কোচের

ফিফা বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগেই বড় ধাক্কার মুখে পড়েছে আর্জেন্টিনা। দলের একাধিক খেলোয়াড়ের ফিটনেস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ কোচ লিওনেল স্কালোনি। হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলের জয় পেলেও ম্যাচ শেষে তিনি জানান, চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে আরও পরিবর্তন আসতে পারে।

ইতোমধ্যে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন মার্সেইয়ের ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। অনুশীলনের সময় পাওয়া চোটই তার বিশ্বকাপ স্বপ্ন শেষ করে দেয়। তবে স্কালোনির দাবি, শুধু বালের্দির জায়গায় নতুন ডিফেন্ডার নেওয়াই নয়, দলের অন্য পজিশনেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

ম্যাচ শেষে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমাদের সব খেলোয়াড় ১০০ ভাগ ফিট নন। দলে কেবল একজন সেন্ট্রাল-ব্যাক যোগ করাই যথেষ্ট না-ও হতে পারে।’

এদিকে তরুণ তারকা নিকো পাজ এবং ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ সম্পূর্ণ সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন স্কালোনি। তবে ভক্তদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ তার। জানা গেছে, আগামী মঙ্গলবারের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজম্যান্ট।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *