ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক টাঙ্গাইলের শরীফা হক

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক © টিডিসি সম্পাদিত

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর বিভাগীয় বাছাই কমিটির সভাপতি শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক ও বাছাই কমিটির সদস্য সচিব মো. আবদুল আজিজ স্বাক্ষরিত এক সরকারি পত্রে সম্প্রতি এ ঘোষণা দেওয়া হয়।

টাঙ্গাইলে যোগদানের পর থেকেই জেলা প্রশাসক শরীফা হক সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা টাঙ্গাইলের ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের নতুন অধ্যায়ের সূচনা করেছেন।

অত্যন্ত সফল ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি জেলায় যোগদানের পর থেকেই তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছেন। শিশুদের প্রতি তার আন্তরিকতা এবং শিক্ষার মান বাড়াতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। তিনি মনে করেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে প্রাথমিক শিক্ষার বুনিয়াদ শক্ত করার ওপর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *