
নীলফামারীর ডিমলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) বিকেলে উপজেলার ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন— রবিয়াল ইসলামের মেয়ে রুপাইয়া (৪) এবং আউয়াল হোসেনের মেয়ে আশফিকা (৪)। সম্পর্কে তারা আপন চাচাতো বোন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে পরিবারের অজান্তে দুই কন্যা শিশু পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে অনুসন্ধান শুরু করেন।
একপর্যায়ে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Leave a Reply