নারী পর্যটকের আপত্তিকর ভিডিও ধারণ, বাংলাদেশি পর্বতারোহী তমাল নেপালে আটক

নারী পর্যটকের আপত্তিকর ভিডিও ধারণ,  বাংলাদেশি পর্বতারোহী তমাল নেপালে আটক

নেপালে একজন মালশিয়ান নারী পর্যটকের গোসলের সময় গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের অভিযোগে এক বাংলাদেশি পর্বতারোহীকে আটক করেছে নেপালি পুলিশ। গত বুধবার (৩ জুন, ২০২৬) স্থানীয় সময় সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে হোটেলের একটি কক্ষে গোসলরত অবস্থায় নারী পর্যটকের অনুমতি ছাড়া গোপনে আপত্তিকর ছবি ধারণ করেন তমfল তৌফিক আহমেদ। বিষয়টি টের পেয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন ভুক্তভোগী নারী।

পরে অভিযু্ক্ত তমালকে আটক করেছে নেপালি পুলিশ। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন বলে জানা গেছে।

অভিযুক্তের পুরো নাম তৌফিক আহমেদ তমাল। তিনি ‘অলটিটিউড হান্টার বিডি মাউন্টেনিয়ারিং ক্লাব’ নামে রোমাঞ্চকর ভ্রমণ পরিচালনাকারী প্ল্যাটফর্মের সদস্য। তাঁর বেড়ে ওঠা কুমিল্লায় জেলায়। ২০১৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি।

অভিযোগকারী মালয়েশিয়ার নাগরিক নুরধিয়া ইজিয়ান বিনতি মোহদ রাদজা। নেপালে দায়ের করা একটি অভিযোগপত্রে তিনি দাবি করেন, মাদি হিমাল এলাকায় ভ্রমণকালে তিনি কাস্কি জেলার মচ্ছাপুচ্ছ্রে গ্রামীণ পৌরসভার অন্তর্গত একটি হোটেলে অবস্থান করছিলেন। গত বুধবার (৩ জুন, ২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে হোটেলের একটি কক্ষে গোসলরত অবস্থায় তার অনুমতি ছাড়া গোপনে আপত্তিকর ছবি ধারণ করেন বাংলাদেশি পর্বতারোহী তমাল তৌফিক আহমেদ। বিষয়টি টের পেয়ে তিনি অভিযুক্তকে হাতেনাতে আটক করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *