৬০ দিনের মধ্যেই এসএসসির ফল, প্রকাশের সময় জানালেন শিক্ষামন্ত্রী

৬০ দিনের মধ্যেই এসএসসির ফল, প্রকাশের সময় জানালেন শিক্ষামন্ত্রী

পূর্বের ধারাবাহিকতায় পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যেই ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার (৮ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০ জুলাই আউট করবো। এই নির্দেশনা দিয়েছি।

রীতি অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের পর অন্তর্বর্তীকালীন সরকারও পরীক্ষা শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করে আসছে। গত ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতা নেওয়ার পর দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এটিই প্রথম ছিল। এই পরীক্ষা চলতি বছরের ২১ এপ্রিল থেকে শুরু হয়, তত্ত্বীয় পরীক্ষা চলে গত ২০ মে পর্যন্ত। এখন চলছে ব্যবহারিক পরীক্ষা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *