
গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০টি ইয়াবা বড়িসহ দুই যুবককে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহতল্লাশি করে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. তৌহিদ ইসলাম (২৪) ও শরিফুল ইসলাম রনি (২৫)।
গাছা থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
গাছা থানার ওসি ওহিদুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
গাছা থানার ওসি ওহিদুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে সরকারের …
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনে…
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সৈয়দপুর ক্যান্টনমেন্টের…
ঝালকাঠি হ্যান্ডেলিং শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা জানান, বর…

Leave a Reply