ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তিতে দুদিনে কত আবেদন পড়ল

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তিতে দুদিনে কত আবেদন পড়ল

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন দুইদিনে জমা পড়েছে ১৩ হাজার ৬৭৫টি। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৮টা পর্যন্ত এ আবেদনগুলো জমা পড়ে বলে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। বুধবার (১০ জুন) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ জুন পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৫ জুলাই থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর ৬ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে বলে নির্ধারণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *