স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ পাবেন নারীরা, বাড়ছে উপবৃত্তি

স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে পড়ার  সুযোগ পাবেন নারীরা, বাড়ছে উপবৃত্তি

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনা মূল্যে করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,পাশাপাশি উপবৃত্তি কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো হবে।

শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার  কৃষি, নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন  উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। তিনি নিজ হাতে মাটি কেটে পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন। 

জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি জানান, কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে এবং এসব কার্ডধারীরা নগদ আড়াই হাজার টাকা করে প্রণোদনা পাবেন। কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকার আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

নারী শিক্ষার উন্নয়নেও সরকারের নতুন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উপবৃত্তি কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *