
ইনজুরিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচে খেলতে পারছেন না নেইমার জুনিয়র। তবে মাঠের বাইরে থেকেও দলের অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হয়ে থাকছেন এই তারকা।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের আগে দলের সঙ্গে অফিশিয়াল টিম বাসে করে স্টেডিয়ামে পৌঁছেছেন নেইমার। নতুন ও তরুণ ফুটবলারদের মানসিকভাবে উজ্জীবিত রাখতে তার এই উপস্থিতি ড্রেসিংরুমে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, ইনজুরিতে মাঠে নামতে না পারলেও ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সতীর্থদের সঙ্গে মাঠে উপস্থিত থাকবেন ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী এই ফরোয়ার্ড।
ফিফার নতুন নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ স্কোয়াডের ২৬ জন ফুটবলারই ম্যাচ-পূর্ব আনুষ্ঠানিকতা ও জাতীয় সঙ্গীতের সময় মাঠে থাকতে পারবেন। সেই সুযোগে একাদশের বাইরে থাকলেও স্টেডিয়ামের সবুজ ঘাসে দেখা যাবে নেইমারকে, যদিও এবার শুধুই দলের প্রেরণার উৎস হয়ে থাকবেন নেইমার।
ইনজুরিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরুর ম্…

Leave a Reply