নিষিদ্ধ ছাত্রলীগ ঠেকাতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগ ঠেকাতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের প্রতিবাদে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন ছাত্রদল-ছাত্রশিবির। শনিবার (৬ জুন) বিকালে জেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে এই বিক্ষোভ মিছিলগুলো অনুষ্ঠিত হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে ওই এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এরই প্রতিবাদে এবং রাজনৈতিক উত্তেজনার অংশ হিসেবে পরবর্তীতে বিএনপি ও ছাত্রশিবির পৃথক পৃথক সময়ে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। 

ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে নোয়ান্নই ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাঁধেরহাট বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক মো. রায়হান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহমুদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু এবং শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল করিম চৌধুরী বাবু।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *