বাবার খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

বাবার খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইবা আক্তার (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সকালে উপজেলার দিয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।‎‎নিহত তাইবা আক্তার ওই গ্রামের রুবেল মিয়ার মেয়ে। সে স্থানীয় এজেডিটি মডেল একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।‎‎স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে নিজ বাড়ির পাশে অবস্থিত বাবার পোলট্রি খামার এলাকায় অবস্থানকালে তাইবা একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে সে গুরুতর আহত হয়।‎‎পরে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুর খবরে স্বজনদের মধ্যে আহাজারির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারাও ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইবা আক্তা…

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাত ১১টার …

১ মে গ্যাস সরবরাহ নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেনন…

রাজধানী ঢাকাসহ দেশের ১৮ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে সর্বো…

দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্র…

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলায় কংস নদীর ওপর নির্মিত ঝু…

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *