
যুবলীগের ঝটিকা মিছিল থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ © টিডিসি
যশোরের কয়েকটি স্পটে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতিতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দশজনকে আটক করেছে।
জানা গেছে, রবিবার (৭ জুন) বিকেলে যুবলীগের ব্যানার নিয়ে নানা স্লোগান দিয়ে মিছিল শুরু করেন নেতাকর্মীরা। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সেখানে ডিবি পুলিশ, কোতোয়ালি থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন। সন্দেহজনকভাবে সেখান থেকে দশজনকে আটক করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
আটকৃতরা যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের অনুসারি হিসেবে পরিচিত বলে জানা গেছে।

Leave a Reply