
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন ওসমান হাদির বোন মাছুমা হাদি © টিডিসি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা উদঘাটনে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তার বোন মাছুমা হাদি।
তিনি বলেন, মমতা ব্যানার্জির বক্তব্যের রহস্য উদঘাটন এবং তার সূত্র ধরে হত্যাকাণ্ডের প্রকৃত সত্য বের করা রাষ্ট্রের দায়িত্ব।
সোমবার (৮ জুন) বেলা ১১টায় ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাছুমা হাদি বলেন, মমতা ব্যানার্জির কাছ থেকে তার বক্তব্যের প্রকৃত অর্থ ও তথ্য উদঘাটন করতে হবে। প্রয়োজন হলে আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ নেওয়া উচিত।

Leave a Reply