রাজধানীতে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে ছুরিকাঘাতে হত্যা

রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল তালুকদার (গোল বৃত্ত) © সংগৃহীত

রাজধানীর মৌচাকে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আজ সোমবার (৮ জুন) রাত আটটার দিকে মৌচাকের পাশে আনারকলি মার্কেটের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন তার স্বজনরা।

বিল্লাল হোসেন তালুকদার রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিল্লাল হোসেনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার দেহে ছুরিকাঘাত রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *