ইরানের মাত্র ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি

ইরানের মাত্র ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি

> বিশ্ব > মধ্যপ্রাচ্য ইরানের মাত্র ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরিআমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। ছবি : সংগৃহীতমার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন গত শনিবার ইরান উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দূরে অবস্থান করছিল। উপগ্রহের ছবি বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই এ কথা জানিয়েছে।

ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার শুরু পর যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজের সবচেয়ে কাছের অবস্থান এটি বলে জানিয়েছে বিবিসি।

উপগ্রহের ছবিতে দেখা গেছে, গত শনিবার ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওমান উপসাগরের পূর্ব প্রান্তে অবস্থান করছে, যা ইরানি উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দক্ষিণে।

উপগ্রহের ছবি দৃশ্যমান আরও দুটি কাছাকাছি যুদ্ধজাহাজ রয়েছে, যা আকার ও গঠনে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের সঙ্গে মিলে যায় বলে জানিয়েছে বিবিসি। এগুলো ইউএসএস আব্রাহাম লিংকনের স্ট্রাইক গ্রুপের অংশ হতে পারে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *