
> রাজনীতি > বিএনপি তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি
ছবি : সংগৃহীতত্রয়োদশ সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম কেনা ও জমাদানের শেষ দিনেও নয়াপল্টন কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। গত তিন দিনে এক হাজার ২০০-এর বেশি ফরম বিক্রি হয়েছে।
গতকাল রোববার শেষ সময়সীমা থাকলেও এ সময়ে ৯ শতাধিক ফরম জমা পড়েছে। আজ সোমবারও জমা নেওয়ার কথা রয়েছে। নয়াপল্টনে বিএনপির দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, গত শুক্র, শনি ও রোববার এক হাজার ২০০-এর বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এরমধ্যে ফরম পূরণ করে জমা দিয়েছেন অন্তত ৯ শতাধিক নারী নেত্রী। গতকাল বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা নেওয়ার কথা থাকলেও এদিন রাত ৯টা পর্যন্ত জমা নেন দায়িত্বে থাকা ব্যক্তিরা। নির্ধারিত সময় শেষ হলেও অনেকে মনোনয়ন ফরম জমা দেননি। তাই দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ সোমবারও মনোনয়ন ফরম জমা নেওয়ার কথা রয়েছে।

Leave a Reply